• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একাত্তরে গণহত্যা

জামায়াতের বিচার করার দাবি উঠেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মার্চ ২০২৬, ০৮:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঠটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি উঠেছে। একই সঙ্গে এই গণহত্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জড়িত দাবি করে দলটির বিচার চেয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এ প্রস্তাব করেন। এই প্রস্তাবটি পর্যালোচনার জন্য এখন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, ব্যাপক বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর নির্যাতনের মতো মানবতাবিরোধী বিষয়গুলো তুলে ধরা হয়। তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব পাকিস্তানের মানুষের ওপর বৈষম্যের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল—এ অভিযোগ তুলে তাদের বিচারের দাবিও জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়, সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের ‘জেনোসাইড’ প্রতিবেদন এবং ঢাকায় মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো ‘ব্লাড টেলিগ্রাম’ প্রমাণ করে, পাকিস্তানের অপারেশন সার্চলাইট ছিল একটি পরিকল্পিত গণহত্যা।

এ প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কাছে ১৯৭১ সালের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণেরও দাবি জানানো হয়েছে।

এদিকে এমন সময়ে মার্কিন কংগ্রেসে বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতের বিচার করার দাবি ওঠানো হলো, যখন দলটির সঙ্গে নানান ইস্যুতে- বিশেষ করে চীনঘনিষ্ঠ কর্মকান্ডের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেয়েছে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
সুদানের দারফুরে হাসপাতালে হামলায় শিশুসহ নিহত ৬৪
সুদানের দারফুরে হাসপাতালে হামলায় শিশুসহ নিহত ৬৪
তেহরানের আকাশে সশস্ত্র ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
তেহরানের আকাশে সশস্ত্র ড্রোন ভূপাতিতের দাবি ইরানের