• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শত্রুপক্ষ ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মার্চ ২০২৬, ০৫:১১ পি.এম.
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

ইরানের মেহের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন—যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সাপেক্ষে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত। তবে ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এ সুবিধার আওতায় পড়বে না।

জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি কার্যত বন্ধ থাকার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন।

মুসাভি বলেন, “কূটনীতিই ইরানের অগ্রাধিকার। তবে আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা পুনর্গঠন করা অত্যন্ত জরুরি।”

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালির রাজধানী ঘিরে ফেলছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা
মালির রাজধানী ঘিরে ফেলছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা
সহকারীকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে : শুভেন্দু অধিকারী
সহকারীকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে : শুভেন্দু অধিকারী
ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প