• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, তেলের দাম ঊর্ধ্বমুখী

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৩ মার্চ ২০২৬, ১০:২০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়ার পর এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার প্রেক্ষাপটে আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের সরবরাহমূল্য ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা কমে।

একই সময়ে উত্তর সাগরের ব্রেন্ট অপরিশোধিত তেলের মে মাসের সরবরাহমূল্যও একই হারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মধ্যে তা কিছুটা কমে প্রায় ১১১ ডলারে স্থির হয়।

গত ২৭ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগের দিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল যথাক্রমে প্রতি ব্যারেল ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রাজধানীর একটি কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ