• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছুটি শেষ, অফিস খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ১২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। ফলে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত। 

শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়। সোমবার (২৩ মার্চ) মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হচ্ছে। সে হিসাবে কাল থেকে খুলছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

ঈদের পর অফিস খোলার মাত্র একদিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।

এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে। আগামী কাল তারা কর্মস্থলে যোগ দেবেন।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়োজনে পাম্পে বাড়বে নিরাপত্তা: প্রতিমন্ত্রী হাবিব
প্রয়োজনে পাম্পে বাড়বে নিরাপত্তা: প্রতিমন্ত্রী হাবিব
তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, বন্ধ হচ্ছে না পেট্রোল পাম্প
তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, বন্ধ হচ্ছে না পেট্রোল পাম্প
সোমবার খুলছে ওয়াসার পানির এটিএম বুথ
সোমবার খুলছে ওয়াসার পানির এটিএম বুথ