• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পি.এম.
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ধারাবাহিকভাবে সরবরাহ দেওয়া হচ্ছে। প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করারও আহ্বান জানান তিনি। সরকারের নেতৃত্বে এ সমস্যার সমাধানে নিরলস চেষ্টা চলছে এবং শিগগিরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি করা হলেও জনগণের কথা বিবেচনা করে দাম বাড়ানো হয়নি। তাই অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। জনগণের সহযোগিতা থাকলে কোনো সংকট তৈরি হবে না বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে ঈদ উপলক্ষে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক চাপ সৃষ্টি হয়েছিল, যা এখন কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। সংগঠনটির এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা