• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পি.এম.
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর, অর্থাৎ পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় হতাহত রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২০ মার্চ থেকে ২৩ মার্চ বিকাল পর্যন্ত হাসপাতালটির জরুরি বিভাগে মোট ৯৩০ জন নারী ও পুরুষ চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগীই সড়ক দুর্ঘটনার শিকার।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টায় পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেন। 

পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসা।

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চার দিনে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ৯৩০ জন রোগীর মধ্যে গুরুতর আঘাতের কারণে ৩১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনার হার ছিল উদ্বেগজনক। মোট ৫১৭ জন রোগী বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ১৩২ জন।

সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকায় অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালান। ফলে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়।

অনাকাঙ্ক্ষিত এসব দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ভিওডি বাংলা/ইসমাইল হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, বন্ধ হচ্ছে না পেট্রোল পাম্প
তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, বন্ধ হচ্ছে না পেট্রোল পাম্প
ছুটি শেষ, অফিস খুলছে কাল
ছুটি শেষ, অফিস খুলছে কাল
সোমবার খুলছে ওয়াসার পানির এটিএম বুথ
সোমবার খুলছে ওয়াসার পানির এটিএম বুথ