• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৯:২৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সরকারি ছুটি শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের ব্যাংক, অফিস ও আদালত খুলছে। দীর্ঘ ছুটির পর কর্মব্যস্ততায় ফিরছে রাজধানীসহ সারা দেশের জনজীবন।

গত শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদকে কেন্দ্র করে ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি সোমবার (২৩ মার্চ) শেষ হয়। এর ফলে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ সব ধরনের প্রতিষ্ঠান আবার চালু হচ্ছে।

তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবরও রয়েছে। অফিস খোলার মাত্র এক দিন পরই আবারও ছুটি পাচ্ছেন তারা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

অন্যদিকে, ঈদ উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছিল। আজ তাদের ছুটিও শেষ হচ্ছে, ফলে গণমাধ্যমেও ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তদন্তে ৩ সদস্যের কমিটি
সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তদন্তে ৩ সদস্যের কমিটি
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক
দিলারা হাফিজের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক