• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ১০:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে এবং জনগণের সমস্যা বাড়ানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই প্রধান অগ্রাধিকার।

শনিবার (২৮ মার্চ) রাতের দিকে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের পর এটি তার প্রথম দলীয় কার্যালয় সফর। সন্ধ্যায় নয়া পল্টনে পৌঁছালে উচ্ছ্বসিত কর্মী ও সমর্থকেরা ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত স্লোগানে রোমাঞ্চ সৃষ্টি করেন। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাতে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এরপর কার্যালয়ের ভেতরে প্রায় অর্ধশত সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পরে বিএনপি চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনা জানিয়ে হাত নেড়ে উত্তর দেন। নয়া পল্টনের এলাকায় স্লোগান শোনার সঙ্গে সঙ্গে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চাই। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা আটকালে এখানে আসা সম্ভব হবে না। দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দেশের ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। জনগণের দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী