• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার

   ২৮ জানুয়ারী ২০২৫, ১১:১২ এ.এম.

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার জুড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রাহুল উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে। ওই ব্যক্তি চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক মো. রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ির মালিক মো. রাজু আহমেদ পালিয়ে যায়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত। অনেকদিন ধরে রাহুল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ