• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৪:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিদেশ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে গবেষণা শুরু করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্টকে এ নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি দিনদিন বৃদ্ধি পাচ্ছে, তাই দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা জরুরি। প্রতিবছর জাতীয় বাজেটের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হলেও বিদেশি আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবিলায় বর্তমান সক্ষমতা যথেষ্ট নয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক অস্থিতিশীলতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে প্রতিবেশী দেশগুলো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। সামরিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকেও দ্রুত এ ধরনের প্রযুক্তি ক্রয় করতে হবে। একই সঙ্গে বিদেশি নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম শুরু করাও জরুরি।

নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ উদ্ধৃত করে বলা হয়েছে, নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নির্ধারিত ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী