• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ১০:৫১ এ.এম.
ঈদ শেষে ঢাকায় ফিরছেন যাত্রীরা-ছবি-ভিওডি বাংলা

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে রাজধানীমুখী হয়েছেন সাধারণ মানুষ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন তারা। এতে করে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উল্লেখযোগ্য ভিড়।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই একের পর এক লঞ্চ এসে ভিড়ছে ঘাটে। বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুট থেকে নির্ধারিত সময়েই লঞ্চগুলো ঢাকায় পৌঁছেছে। যাত্রীরা জানান, সড়কপথের ভোগান্তি এড়াতে এবং তুলনামূলক স্বস্তিদায়ক যাত্রার জন্য তারা লঞ্চকেই বেছে নিয়েছেন।

সাধারণত আগের দিন সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোরের দিকে সদরঘাটে পৌঁছায়। ভোরের এই সময়ে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফেরার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের অনেকেই জানান, স্বজনদের সঙ্গে আনন্দমুখর ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই রাজধানীতে ফিরতে পেরেছেন তারা।

এদিকে ঈদের ছুটি শেষে ইতোমধ্যে অনেকেই কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে মাঝে দুইদিন কর্মদিবসের পর আবার টানা তিন দিনের ছুটি থাকায় কেউ কেউ অতিরিক্ত ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। এমন অনেকেই আজ ঢাকায় ফিরছেন, যারা আগামী শুক্র ও শনিবার রাজধানীতেই অবসর সময় কাটানোর পরিকল্পনা করেছেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদ শেষে এখন ধীরে ধীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায়বিচারে বাধা দেবো না: নতুন অ্যাটর্নি জেনারেল
ন্যায়বিচারে বাধা দেবো না: নতুন অ্যাটর্নি জেনারেল
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে জেনারেল মাসুদকে
এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে জেনারেল মাসুদকে