২৬ মার্চ উপলক্ষে ডিএসসিসির কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এদিন সকাল ৬ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। এরপর যোহরের নামাজের পর জাতির শান্তি, উন্নয়ন ও অগ্রগতির জন্য মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
ডিএসসিসি আওতাধীন হাসপাতালগুলোতে নাগরিকদের জন্য উন্নত মানের খাবার সারাদিন সরবরাহ করা হবে।
নগর ভবনে অবস্থিত ঢাকা নগর জাদুঘর ও কলাবাগান শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশু পার্কে শিশুরা বিনোদনমূলক খেলা ও আড্ডা উপভোগ করতে পারবে।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও দীপসমূহ জাতীয় পতাকা ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে এবং ড্রপডাউন ব্যানার টানানো হবে।
এবং ২৮ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসসিসি। যেখানে খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আড্ডার মাধ্যমে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান উপভোগ করবেন।
ভিওডি বাংলা/খতিব/আ







