• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ১১:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার লালবাগের পোস্তা এলাকার একটি বাসা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ১৭ বছর বয়সী ফারহান রহমান জিহাদ ছিলেন জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনরা বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন, জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

দুই ভাই ও এক বোনের মধ্যে জিহাদ ছিলেন সবার ছোট। তার বাবার নাম ফজলুর রহমান। পরিবারটির গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলায় এবং বর্তমানে লালবাগে ভাড়া বাসায় বসবাস করছে।

জিহাদের বড়ভাই ফাহিম রহমান রুদ্র জানিয়েছেন, “জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, একই স্কুলের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। বাসায় ফিরে সন্ধ্যায় মোবাইলে কথা বলছিল জিহাদ। এরমধ্যে ঝগড়াঝাটি করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও দরজা খোলা হয়নি। পরে দরজা ভেঙ্গে দেখেছি জিহাদ ফ্যানের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পরিদর্শক ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনরা আত্মহত্যার কথা বলেছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।”

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী