• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জোবাইদা রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পি.এম.
ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান এর স্ত্রী এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এর আমন্ত্রণে তিনি ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনটি শিশুদের কল্যাণ ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টিরও অধিক দেশের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রনেতাদের স্ত্রীরা অংশগ্রহণ করেন। ডা. জুবাইদা রহমান একটি চিকিৎসক হিসেবে শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সভায় উপস্থিত সবাইকে শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুল রহমান রুমন জানান, ২৫ মার্চ স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ আগত অতিথিদের স্বাগত জানান। পরে ফার্স্ট লেডির স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এই সম্মেলনে বিভিন্ন দেশ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং মানসিক বিকাশে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে। ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের জন্য নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার, স্বাস্থ্যকর্মী এবং সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

ডা. জুবাইদা রহমানের এই আন্তর্জাতিক সফর শিশু কল্যাণ ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং বিশ্বদরবারে দেশের অবস্থান আরও শক্তিশালী করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী