• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জেনারেল মাসুদের পক্ষ নিলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ পি.এম.
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের -ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একটি বিবৃতি দিয়েছেন।   

গণমাধ্যমে পাঠানো  বিবৃতিতে তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার (মাসুদ) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আইনানুগ গ্রেপ্তার করা হবে ও পরবর্তীতে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা স্বাভাবিক।  

বিচারে দোষী সাব্যস্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, এ বিষয়ে দ্বিমত থাকার অবকাশ নেই। কিন্ত আদালত চত্বরে পুলিশ হেফাজতে কোন অভিযুক্ত ব্যক্তিকে আক্রমন, হেনস্তা করা বা পুলিশ হেফাজতে মৃত্যু কোন সভ্য সমাজে স্বাভাবিক নয় ও গ্রহণযোগ্য হয় না।  বেশ কিছু দিন থেকে আমাদের দেশে ‘মব জাস্টিস’ নামে এ বিষয়টি চালু আছে, দেখা যাচ্ছে।  এ ধরনের ঘটনা আইনের শাসনের চরম পরিপন্থী। আমরা এর অবসান চাই। নব গঠিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার প্রধান, মাননীয় প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করছি।’

প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএসের বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন মঙ্গলবার রাজধানীর পল্টন থানার মানব পাচারসংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি।  বতর্দমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী