• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে দেলোয়োর (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন হেফাজতে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার দিনগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে, এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

ভিওডি বাংলা/আরআর 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ রিমান্ডে
আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ রিমান্ডে
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
অতঃপর কারা অন্ধকারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের ভয়ংকর খুনের গল্প
অতঃপর কারা অন্ধকারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের ভয়ংকর খুনের গল্প