• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মুন্নী সাহা ১২০ কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেনি: দুদক

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ১২:৫০ পি.এম.
মুন্নী সাহা-ছবি-ভিওডি বাংলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। ২০২৪ সালের ৩০ জুলাই দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার সব ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর রিটার্ন, আয়ের উৎস ও মোট সম্পদ সম্পর্কিত নথি চায়। তবে তার এফডিআরে প্রায় ১২ কোটি টাকার মিল পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক সাবেকুল নাহার পারুল মুন্নী সাহার সম্পদের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান।  

দুদক জানায়, ২০২৫ কর বর্ষ পর্যন্ত মুন্নী সাহার নামে এক কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১১ কোটি ৯৬ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। ওই সময় পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ছিল তিন কোটি ২৪ লাখ ২৩ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট তার একটি অ্যাকাউন্ট থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়। বর্তমানে ওই অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা রয়েছে, যার মধ্যে ১২ কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেননি মুন্নী সাহা। মোট ১৭টি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন হয়েছে।   

বিএফআইইউ ইতোমধ্যে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এছাড়াও তার স্বামী কবীর হোসেনের মালিকানাধীন এমএস প্রমোশন এবং প্রাইম ট্রেডার্সের নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে যথাক্রমে কোটি কোটি টাকা রয়েছে।

দুদকের উপ-পরিচালক আদালতে আবেদন করেছেন, মুন্নী সাহা ও তার স্বামী অবৈধভাবে অর্থ উপার্জন ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখা হয়েছে।

সূত্র জানায়, মুন্নী সাহা জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য প্রদান করেছেন এবং এফডিআরের ১২ কোটি টাকার উৎস ব্যাখ্যা করতে পারেননি। নতুন সরকারের আগমনের পর থেকে তার তদবিরও বেড়েছে, তবে দুদক তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মুন্নী সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, তিনি এটিএন নিউজ থেকে অব্যাহতি পেয়েছেন এবং গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি মামলার আসামি ছিলেন। কয়েক মাস আগে কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে নানা প্রশ্ন করলে ডিবি পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল। পরে মুচলেকায় ছাড়া পায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা