• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এলো ৬২ হাজার টন, আরও ৫৮ লাখ টন গম কিনতে হবে সরকারকে

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম জি টু জি প্রকল্পের আওতায় নগদ ক্রয় করতে হয় বাংলাদেশকে। এর ধারাবাহিকতায় কিছুদিন আগে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছে। শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ হিসেব অনুযায়ী, বাংলাদেশকে আরও ৫৮–৫৯ লাখ মেট্রিক টন গম বিভিন্ন দেশ থেকে কিনতে হবে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩ এর অধীনে এ গম এসেছে। এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন গম দেশে পৌঁছেছিল।

বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে থাকা মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে স্বাক্ষরিত জি টু জি–০১ ও জি টু জি–০২ চুক্তির আওতায় যথাক্রমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম দেশে এসেছে। দুই চুক্তিতে মোট আমদানি হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম।

দেশে বছরে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা পূরণে বাকি গম সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে আমদানি করা হয়।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি