• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রুখে দিতে হবে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৫৫ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’

তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেন, ‘এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বক্তব্যের একপর্যায়ে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়।’ তিনি স্মরণ করিয়ে দেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এ দেশের মানুষ ধারাবাহিক সংগ্রাম করেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি প্রতিশোধ নয়, বরং দেশ গড়ার পরিকল্পনা সামনে এনেছেন।’ নির্বাচনের পর উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘গত কয়েক দশক ধরে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সেই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে।’

এসময় তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচিত জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী