• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তারেক রহমান:

প্রধানমন্ত্রী হয়ে প্রথম নয়াপল্টন কার্যালয়ে আসছেন, অপেক্ষায় নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যকে কেন্দ্র করে নেতাকর্মীরা দুপুর গড়াতেই ভিড় করেছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। প্রধানমন্ত্রীর আগমকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে বিএনপির দলীর কার্যালয়।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে নয়াপল্টনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে বাড়তি সিসিটিভি ক্যামেরা। প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড।  সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, দুপুরে যোগ দেয় সেনাবাহিনীও। 

চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকেই আসছেন কার্যালয়ের সামনে। তারেক রহমানের সঙ্গে দেখা করতে অপেক্ষার প্রহর গুনছেন তারা।

এর আগে গেল ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। প্রায় দুদশক পর দেশে ফিরে, সেটাই ছিল তার প্রথম কার্যালয়ে আসা।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী