• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে এবং প্রশাসনিক দক্ষতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সম্পর্কে স্মৃতিচারণ করে মো. আমিনুল হক বলেন, ‘শ্রদ্ধেয় হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদ ও সংসদ অভিভাবকই নন, তিনি ছিলেন আমাদের দেশের ফুটবলাঙ্গনের এক কিংবদন্তি। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। তিনি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তার সহধর্মিণী হিসেবে দিলারা হাফিজ প্রতিটি চড়াই-উতরাইয়ে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এই শোকাবহ মুহূর্তে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তদন্তে ৩ সদস্যের কমিটি
সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তদন্তে ৩ সদস্যের কমিটি
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক
দিলারা হাফিজের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক