• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক

সাতক্ষীরা প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৫:০৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‌্যাব ৬ ও পুলিশের যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শুক্রবার পুলিশ ও র্যাব-৬ এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব জানান, ইয়ার আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ