• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৫:১১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক এর রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা কলকতি গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির জানান, মোটরসাইকেলে করে পিতা-পুত্র মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মো. আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা-প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ