৮০০ লিটার পেট্রল নিলামে বিক্রি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ করার পর প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার রামপুর বাজার এলাকায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাতে রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এই বিপুল জ্বালানি তেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জড়িত ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের অংশগ্রহণে এই পেট্রল নিলামে বিক্রি করা হয়।
নিলাম শেষে সরকার নির্ধারিত প্রক্রিয়ায় খুচরা তেল বিক্রি সম্পন্ন করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও বাজার দর স্থিতিশীল রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা বা অবৈধ মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নিলাম প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আরআর/এমএস







