তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বেড়েছে। বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না হওয়া সরকারের এক উল্লেখযোগ্য সাফল্য। পূর্বপরিকল্পনা গ্রহণের কারণে এটি সম্ভব হয়েছে।”
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রী সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী মন্তব্য করবেন এবং দায়িত্ব গ্রহণের এক মাসে সরকারের অর্জন এবং সামনে আসা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, “বোরো মৌসুমে কৃষকদের কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে সরকার তেলের উপর ভর্তুকি দিয়ে সরবরাহ করছে। তেল চোরাচালানের বিষয়টি নজরে এসেছে। চোরাচালান রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।”
ভিওডি বাংলা/এমএস







