• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ১২:২৪ পি.এম.
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-ছবি-ভিওডি বাংলা

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। 

রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত শনিবার ঢাকা ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যান সেনাপ্রধান। সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্যদের অবদানের স্বীকৃতি প্রদান এবং যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করা।

সফরের সময় জর্জিয়া স্টেট ক্যাপিটলে সেনাবাহিনী প্রধান একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন এবং সিনেট চেম্বারে বিশেষ লেকচারে অংশ নেবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিপক্ষ এবং প্রতিনিধি সংস্থার সঙ্গে আলোচনা ও মতবিনিময় করারও পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী