• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেঁসে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান মুবীন, ফিরছেন না দেশে

রুদ্র রাসেল    ৩০ মার্চ ২০২৬, ০৯:১৭ এ.এম.
জেনারেল আবদুল মুবীন-ছবি-ভিওডি বাংলা

এক-এগারোর পরবর্তী সময়ে সেনাপ্রধান হন জেনারেল আবদুল মুবীন।  ২০০৯ সালের ১৫ জুন থেকে ২০১২ সালের ২৪ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি ।  এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।  তার সময়েই ২০১০ সালের ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনা ঘটে।  বাড়ি ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আস্থাভাজন তৎকালীন ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার নাজমুছ সাদাত সেলিম। 

ওই সময় সবকিছু তদারকির দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ এবং তৎকালীন ‘এমইও’ বা মিলিটারি এস্টেট অফিসার।  চিকিৎসার জন্য জেনারেল (অব.) মুবীন বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে।  তিনি অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুুরী এবং শেখ মামুন খালেদ গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন।  তিনি নিজেও ফেঁসে যাচ্ছেন নিশ্চিত হয়ে সিঙ্গাপুর থেকে আর না ফেরার ভাবনায় রয়েছেণ বলেছেন  সাবেক এই সেনাপ্রধানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।  তবে তিনি সিঙ্গাপুর থেকে ভারতে না কি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে পাড়ি জমাবেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।  
 
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত জেনারেল  মাসুদ উদ্দিন চৌধুুরী এবং শেখ মামুন খালেদ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।  তারা অনেক কিছুই কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।  মইন উ আহমেদের ওপর সবকিছু চাপিয়ে দিচ্ছেন।  তবে আমরা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি।’

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে গঠিত হয় এক-এগারো সরকার। সেনাবাহিনীর একটি অংশের সমর্থনে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন ফখরুদ্দীন আহমদ।  তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ।  পরবর্তীতে তদন্তসহ সব ঝামেলা এড়াতেই আওয়ামী লীগের সহায়তায় নির্বাসিত জীবন বেছে নিয়েছেন এক-এগারোর অনেক কুশীলব।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা