• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও আসিফ মাহমুদের সাবেক সহকারীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ পি.এম.
মোয়াজ্জেম হোসেন-ছবি-ভিওডি বাংলা

ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। 

সোমবার (৩০ মার্চ) তিনি এই নিষেধাজ্ঞা দেন বলেন জানান, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন তার দায়িত্বকালীন সময়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। 

অভিযোগ রয়েছে, এই অর্থ তিনি অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান এখনও চলমান।

পুলিশের যুক্তি, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশ গমণ করতে পারে। তাই তদন্ত সুষ্ঠু সম্পন্ন না হওয়া পর্যন্ত তার বিদেশ যাত্রা বন্ধ রাখা জরুরি। আদালতের নির্দেশে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) ও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগ রোধ করতে বলা হয়েছে।

এর আগে, গত বছরের ২৪ মে দুদকের আবেদনের প্রেক্ষিতে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ