টুকুকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য রাখায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানমাহিন মামলা দায়ের হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদী ও আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন জামায়াত নেতা আমির হামজা। এতে আমাদের নেতার ১শ’ কোটি টাকার মানহানি হয়েছে।
প্রিয় নেতা বিরুদ্ধে এমন অপপ্রচারের ন্যায় বিচারের জন্য দণ্ডবিধির ৫০০ ধারায় আদালতে মামলা দায়ের করেছি। বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কর্মকার মামলাটি আমলে নিয়েছেন। বিকেলে আদেশ দেওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা-মো. দিল/জা







