• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঠাকুরগাঁওয়ে সড়কে নারীর লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ০৭:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া এলাকায় ঠাকুরগাঁও–দিনাজপুর মহাসড়কে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় অন্ধকারে পড়েছিলেন ওই নারী। গুরুতর আহত ভেবে স্থানীয়রা ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দেখেন, ওই নারী মৃত।

এরপর ঘটনাস্থলে পৌঁছান সদর থানা ও বোদা হাইওয়ে থানা পুলিশ। কোন গাড়ির সাথে এই দুর্ঘটনা ঘটেছে, সেটা স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা। পরে সেখান থেকে অজ্ঞাত ওই নারীর লাশটি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে যাওয়া হয়।

লাশটি সনাক্ত করতে হাইওয়ে থানা পুলিশ ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহযোগিতা নেয়। তারা শনাক্তকরণের কাজ করছে।

এই বিষয়ে বোদা হাইওয়ে থানার এসআই আতিক বলেন, খবর পাওয়া মাত্রই তারা জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া নামক এলাকায় পৌঁছান। সেখানে তারা মাথায় গুরুতর রক্তাক্ত অবস্থায় ৪০ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত নারীর লাশ পেয়েছেন।

এখন পর্যন্ত ওই নারীর কোনো ধরনের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে পুলিশ তা সনাক্ত করার জন্য কাজ করছে। ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় আশপাশের জেলার কেউ যদি এই নারীকে চিনতে পারেন, তাহলে বোদা হাইওয়ে থানার সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অজ্ঞাত অবস্থায় বর্তমানে এই নারীর মরদেহ জেনারেল হাসপাতালের লাশ ঘরে রাখা আছে।

ভিওডি বাংলা/রুবেল/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী