• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আনিসুল হক ও বান্ধবী তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অপরজন হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁঞা ওরফে জীবন।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর আশরাফুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে—আনিসুল হক, তৌফিকা করিম এবং রাশেদুল কাওসারের সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লন্ডারিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন রোধ করা প্রয়োজন।

গত বছরের ১১ নভেম্বর সিআইডি পুলিশের আবেদনে তৌফিকা করিমের আয়কর নথি জব্দের আদেশ দেয় একই আদালত। এছাড়া আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি ও জামিনসহ বিভিন্ন অবৈধ তদবির বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ ও অন্যান্য নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের শুনানি নিয়ে তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আসে ওই আদালত থেকে।

আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডেও। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ