• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৫ বছরেও চাকরি ফেরেনি, পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্য মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ মার্চ ২০২৬, ০৫:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁকে কার্যালয়ে স্বাগত জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ পর্যন্ত সঙ্গে করে যান, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলার হাফিজের জানাজা নামাজে প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে থাকেন ডা. শফিকুর রহমান। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে, প্রধানমন্ত্রী তাঁকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি সংক্ষিপ্ত হলেও দুই নেতা প্রায় ২০ মিনিট আলাপ করেন। আলাপ শেষে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, “প্রধানমন্ত্রী সবসময় সবার সঙ্গে যথাযথ সম্মান ও সৌজন্য আচরণ করেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং বিএনপির ক্ষমতাগ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই শিষ্টাচার সাধারণ মানুষের মধ্যেও মুগ্ধতা সৃষ্টি করেছে। আজও তিনি বিরোধীদলীয় নেতাকে কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তাঁর স্বাভাবিক সৌজন্যতার পরিচয় দিয়েছেন।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
রোববার দুই ঐতিহাসিক স্থানে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান