• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আগামী ১৫ আগস্ট বিশেষ স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠেয় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়েছিল। সে সময় আন্দোলন দমনে নানা উদ্যোগ নেওয়া হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা রামপুরাসহ বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। তাদের আত্মত্যাগ ও ভূমিকার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। সেই ঘাটতি পূরণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইশরাক হোসেন জানান, অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি আহত, অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি জানানো হবে।

তিনি বলেন, “আমরা চাই, আন্দোলনে যে-ই অংশ নিয়ে থাকুক, যে অবস্থান থেকেই অবদান রাখুক, প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান দেওয়া হোক। কারও অবদান যেন খাটো করে দেখা না হয়।”

সংবাদ সম্মেলনে ১৬টি ছাত্র সংগঠনের প্রতিনিধির উপস্থিতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। তার ভাষায়, এটি জুলাই-পরবর্তী সময়ের একটি বৃহত্তর ঐক্যের প্রতিফলন।

অনুষ্ঠানটি কেবল স্মরণসভায় সীমাবদ্ধ থাকবে না বলেও জানান তিনি। ইশরাক হোসেন বলেন, “আগামী বাংলাদেশের ভাবনা” নিয়েও সেখানে আলোচনা হবে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের মতামত শুনতে সরকার আগ্রহী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবেন।

অনুষ্ঠান আয়োজন বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সরকারের প্রধান অগ্রাধিকার ছিল দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রীর নির্দেশেই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ১৫ আগস্টকে সম্ভাব্য নিরাপদ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আহত জুলাই যোদ্ধাদের বিষয়ে তিনি জানান, গেজেটভুক্ত আহতদের ভাতা সরাসরি তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক পরিচয়সহ বিভিন্ন কারণে যারা এখনো গেজেটভুক্ত হতে পারেননি, তাদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ে পৃথক একাধিক ডেস্ক খোলা হবে। প্রতিটি আবেদন তদন্ত করে যোগ্যদের চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য সরকারি সহায়তার আওতায় আনা হবে।

ইশরাক হোসেন বলেন, “এটি কোনো করুণা নয়, এটি তাদের প্রাপ্য।” তিনি আরও বলেন, আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ফাউন্ডেশনের অর্জিত অভিজ্ঞতাকে সরকারের নবগঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আরও কার্যকর ও সমন্বিত সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এএইচএস/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
মতিঝিলে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সমবায়ের মাধ্যমেই দেশের অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন