• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

সমবায়ের মাধ্যমেই দেশের অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব: ডিএসসিসি প্রশাসক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
মতিঝিলে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
মতিঝিলে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সমবায় খাতকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তবে এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন সমবায়ের মালিক ও শেয়ারধারীদের আন্তরিকতা, উদ্যোগ এবং সক্রিয় অংশগ্রহণ।  

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শেয়ারধারীরা সভায় অংশ নিয়েছেন, তবে সবাই উপস্থিত থাকলে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা যেত।

তিনি জানান, প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হলে সবার আগ্রহ থাকতে হবে। সবাই যদি ঢিমেতালে চলেন, তাহলে প্রতিষ্ঠানও সেভাবেই চলবে। এভাবে চলার চেয়ে না চলাই ভালো।

তিনি শেয়ারধারীদের অন্য সমবায় প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটিকে আরও চাঙ্গা করার আহ্বান জানান।

সমবায়ভিত্তিক বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, এসব প্রকল্প যদি ব্যক্তিমালিকানায় পরিচালিত হতো, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু অবহেলার কারণে সমবায় খাত সেই সম্ভাবনা হারাচ্ছে।

তিনি জানান, বর্তমান সরকারও সমবায় খাতের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী। এলজিডি মন্ত্রী ঠাকুরগাঁওয়ের একটি প্রকল্প পুনঃসংস্কারে কয়েক কোটি টাকা ব্যয় করতে সম্মত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে শুধু সরকারের সহায়তা নয়, সংশ্লিষ্টদের আন্তরিকতাও জরুরি। শেয়ার বৃদ্ধি সংক্রান্ত সভায় গৃহীত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের প্রতিনিধি ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে আবদুস সালাম বলেন, লাভজনক কার্যক্রম বাড়াতে কী কী উদ্যোগ নেওয়া দরকার, সে বিষয়ে তাদেরই নেতৃত্ব দিতে হবে। প্রয়োজন হলে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের উদ্যোগও তাদেরই নিতে হবে।

শেয়ারধারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত মালিকরাই যদি প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল না হন, তাহলে শুধু সরকারি কর্মকর্তা দিয়ে কোনো প্রতিষ্ঠান এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারি কর্মকর্তারা চাকরির দায়িত্ব পালন করবেন, কিন্তু মালিকদের মতো ব্যক্তিগত আগ্রহ তাদের থাকে না।

সমবায় খাতের সম্ভাবনার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখনো যদি সমবায়কে কাজে লাগানো যায়, তাহলে এই সমবায়ের মাধ্যমেই বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। এই কথা আমি মন্ত্রীদেরও বলেছি, প্রধানমন্ত্রীকেও বলেছি। তবে এর জন্য ইনিশিয়েটিভ দরকার, আর সেই ইনিশিয়েটিভ আপনাদেরই নিতে হবে।

তিনি উপস্থিত শেয়ারধারীদের প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, মালিকরা যদি নিজেদের প্রতিষ্ঠানের খোঁজখবর না রাখেন, তাহলে কোনো প্রতিষ্ঠানই টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা সদস্যদের পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে। উদ্যোগ থাকলে বর্তমান ভবনের জায়গায় সমবায় সদনের মতো আধুনিক ভবন নির্মাণও সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 

রাজউকের সঙ্গে চলমান মামলার প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে বর্তমান অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। অন্য মামলাগুলোও আদালতে ধারাবাহিকভাবে চলবে।

বক্তব্যের শেষ দিকে আবদুস সালাম বলেন, আগামী বছরের সাধারণ সভা যদি একই স্থানে অনুষ্ঠিত হয়, তাহলে এ জায়গার পরিবেশ ও অবকাঠামো যেন আরও উন্নত হয়, সে লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রোববার দুই ঐতিহাসিক স্থানে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
ছবি: সংগৃহীত
তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন