• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাইয়ের চেতনা একক কারও নয়: সংসদে পার্থ

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১০:১৬ পি.এম.
সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বর্তমান সংসদকে একটি ‘বিশেষ পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২-এ আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে নেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, একটি পক্ষ শুরু থেকেই এ আন্দোলনকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে, যা অনাকাঙ্ক্ষিত।

বক্তব্যের শুরুতে পার্থ বলেন, বিষয়টি অত্যন্ত জটিল এবং একটি ব্যতিক্রমধর্মী পরিস্থিতি। তিনি বিরোধী দলের নেতাদের বক্তব্যে আবেগের উপস্থিতি দেখলেও, একই সঙ্গে আন্দোলনের দিক পরিবর্তনের প্রচেষ্টাও লক্ষ্য করছেন বলে উল্লেখ করেন।

এ সময় সংসদে হট্টগোল সৃষ্টি হলে তিনি বক্তব্য চালিয়ে যাওয়ার সুযোগ চান এবং অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার কিছু মিল রয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ভিন্নমত প্রকাশ করলেই তা ভিন্নভাবে ব্যাখ্যা করার প্রবণতা আগে যেমন ছিল, এখনও তার কিছুটা প্রতিফলন দেখা যাচ্ছে। আন্দোলন নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পার্থ বলেন, যদি মৌলিক পরিবর্তন আনার ইচ্ছা থাকত, তাহলে ভিন্ন কাঠামোর সরকার গঠন করে নতুনভাবে সংবিধান প্রণয়ন করা যেত। বিদ্যমান কাঠামোর মধ্য থেকেই পুরো সংবিধান বাতিলের উদ্যোগ যৌক্তিক নয় বলে তিনি মত দেন।

জুলাই আন্দোলনে সবার অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ আন্দোলনে অবদান রেখেছেন। কিন্তু কোনো একটি পক্ষ অন্যদের অবদান অস্বীকার করলে তা বিভ্রান্তির সৃষ্টি করে।

গণভোটের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, ভোটারদের সামনে সব বিষয় স্পষ্টভাবে উপস্থাপন না করে সীমিত বিষয়ে মত নেওয়া হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখেই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবিধানকে পুরোপুরি বাতিল না করে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে এগোনো উচিত বলেও তিনি মত দেন।

বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পার্থ বলেন, আন্দোলনে সবার অবদান সমানভাবে মূল্যায়ন করা প্রয়োজন। সংবিধান ও জুলাই সনদ—উভয়ের প্রতিই সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা