• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

এক মাসে সরানো হলো ২০ ডিসিকে

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

আরও চার জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এসব জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে গত এক মাসে ২০ জন জেলা প্রশাসককে বদলি করা হলো। 

জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল আনা হয়।   

বুধবার (১ এপ্রিল) পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।  

এসব জেলায় পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের পর গত ১ মার্চ প্রথমে পাঁচ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়। এই জেলাগুলো হলো গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। পরে ১৫ মার্চ এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
 
এরপর ২৯ মার্চ ১১টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করে সেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা