• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সার ডিলার নিয়োগে বিলম্ব, পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা অংশ নেন। সংগঠনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। টেকসই ফসল উৎপাদনে সারের বিকল্প নেই।

তারা জানান, কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ প্রণয়ন করা হলেও বাস্তবায়নে ধীরগতির কারণে মাঠপর্যায়ে এর সুফল মিলছে না।

বক্তারা আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং জোরদার করে দ্রুত ডিলার নিয়োগ ও সুষ্ঠু সার বিতরণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন আবু নাহিদ লাবুসহ জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে মাকে জবাই করে হত্যার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার
চট্টগ্রামে মাকে জবাই করে হত্যার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার
ট্যাংকভর্তি তেল নিয়ে প্রতি লিটার বিক্রি করেন ৩০০ টাকায়
ট্যাংকভর্তি তেল নিয়ে প্রতি লিটার বিক্রি করেন ৩০০ টাকায়
চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়