• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মন্ত্রিসভায় সিদ্ধান্ত

অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

আগামী রোববার থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আজ (শুক্রবার) থেকে সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।  আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আগামী রোববার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।

ভিওডি বাংলা/এসআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম: ৫ জনের মৃত্যু
হাম: ৫ জনের মৃত্যু
মঙ্গলবার ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি
হামের টিকা মঙ্গলবার ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি
বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী
বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী