• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আসিফ মাহমুদ:

জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল

বরিশাল প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পি.এম.
আসিফ মাহমুদ চরমোনাই মাহফিলে বক্তৃতা দেন-ছবি-ভিওডি বাংলা

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানারসহ সরাসরি রাজপথে নেমেছিল। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চরমোনাই মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্যটি করেছেন।

আসিফ মাহমুদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে লাখো মানুষ ও ছাত্ররা রাজপথে আন্দোলনরত ছিল। সেই সময় প্রথম রাজনৈতিক দল হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা যে অবদান রেখেছেন, তা দেশ ও জাতি চিরস্মরণীয় রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, চরমোনাই দরবার দীর্ঘ ১০২ বছর ধরে ইসলামের শিক্ষাদান এবং মানুষের আত্মশুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটবেলা থেকে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের কথা শুনে আসলেও এবার সরাসরি অংশ নেওয়ার সুযোগ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতি মাহফিলের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।

আসিফ মাহমুদ বলেন, ইসলামের শান্তির বার্তা প্রচারের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে রাজনীতিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলের অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এবং ভবিষ্যতের বাংলাদেশ গঠনে মানুষের মুক্তির আন্দোলনে এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে সহযোগিতা ও সম্পর্ক গড়ে উঠেছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

এ সময় চরমোনাই মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী