আগারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৯৬ লিটার তেল জব্দ

রাজধানীর আগারগাঁও এলাকায় র্যাব-২ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে অবৈধভাবে রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, “আজ আমরা শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এসময় প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।”
র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দুই প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করেন। তাদের প্রতি সর্বমোট ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, “জ্বালানি সংকট মোকাবিলায় র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
ভিওডি বাংলা/এমএস







