• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্যাংকভর্তি তেল নিয়ে প্রতি লিটার বিক্রি করেন ৩০০ টাকায়

ঝিনাইদহ প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সরকারি মূল্যের বাইরে পেট্রোল বিক্রির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের ট্যাংকভর্তি পেট্রোল খরচ করে তা প্রতি লিটার ৩০০ টাকায় বিক্রি করেছিলেন জুনায়েদ মিয়া নামের এক যুবক।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের মেসার্স আয়েশা তেল ফিলিং স্টেশন এলাকায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জুনায়েদ মিয়া পাম্প থেকে সরকারি মূল্যে পেট্রোল সংগ্রহ করেন এবং পরে তা পাম্পে তেল নিতে আসা অন্যান্য মোটরসাইকেল আরোহীদের কাছে বেশি দরে বিক্রি করেন।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুনায়েদ মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারীকে? জানাতে আমির হামজাকে নোটিশ
৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারীকে? জানাতে আমির হামজাকে নোটিশ
সার ডিলার নিয়োগে বিলম্ব, পঞ্চগড়ে মানববন্ধন
সার ডিলার নিয়োগে বিলম্ব, পঞ্চগড়ে মানববন্ধন