• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের ঘাটতি নেই: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পি.এম.
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-ছবি: সংগৃহীত

দেশের বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত এবং দেশের কোথাও বিদ্যুৎ ঘাটতি নেই। তবে তিনি সতর্ক করে বলে  জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং আকস্মিক ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। 

তিনি বলেন, “চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সরকার চাহিদা মেটাতে কার্যক্রম চালাচ্ছে।”

মন্ত্রী আরও জানান, দেশের বিদ্যুতের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং লোডশেডিং কমাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ও বিতরণ অবকাঠামোর সমন্বিত উন্নয়ন।

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানির চাহিদা পূরণে জ্বালানি বহুমুখীকরণ এবং নবায়নযোগ্য শক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়াতে মনোনীত ভোক্তাদের স্থাপনায় জ্বালানি নিরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ময়মনসিংহ, ঘোড়াশাল ও নারায়ণগঞ্জের ৭৪টি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু রয়েছে।

শিল্প ও বাণিজ্যিক খাতে জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্য ইতোমধ্যে ৪২ জন সনদপ্রাপ্ত জ্বালানি নিরীক্ষক এবং ১৭৮ জন সনদপ্রাপ্ত জ্বালানি ব্যবস্থাপক তৈরি করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, দক্ষ জনবল তৈরির এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা