• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৫ জন।

তবে, ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা
হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা
হাম মোকাবিলায় আসছে ৬০৪ কোটি টাকার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবিলায় আসছে ৬০৪ কোটি টাকার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবেলায় রামেক পরিদর্শনে যাচ্ছেন ডা. রফিকূল ইসলাম
হাম মোকাবেলায় রামেক পরিদর্শনে যাচ্ছেন ডা. রফিকূল ইসলাম