• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রোববার থেকে হামের `জরুরি' টিকা পাবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পি.এম.
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন

আগামী দুই দিনের মধ্যে হামের ২১.৯ লাখ ডোজ `জরুরি' টিকা সারাদেশে বিতরণ করা হবে এবং রোববার থেকে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে—এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন। 

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য এই টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। 

তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে। সারা দেশে কার্যক্রম সফল করতে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, হাম মোকাবিলার জন্য পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের