• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

না মানলে জরিমানা

৩০ জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানকে নিজস্ব কিউআর কোড সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে এই কিউআর কোড চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নতুন এই নিয়ম ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪’-এর আওতায় বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বিচারিক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমানভাবে ‘বাংলা কিউআর’ প্রদর্শন করতে হবে এবং নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতে ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সমন্বয় নিশ্চিত করতে হবে।

এছাড়া কোনো মার্চেন্ট যদি পেমেন্টের পরিবর্তে কিউআর কোড ব্যবহার করে ক্যাশ-আউট সুবিধা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তার কিউআর সেবা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘বাংলা কিউআর’ চালু করা হয় এবং ২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদহীন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি