• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ১২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আব্দুল্লাহ রাজু (৪২), মোঃ রাজন (২২), টুটুল (৩৫), মোঃ রাসেল (২৫), মোঃ রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মোঃ হৃদয় (২৮), মোঃ মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪) ও মোঃ সুজন (২০)।  

আজ শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের।মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে ৪ মন্দিরে অনুদানের চেক বিতরণ
ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে ৪ মন্দিরে অনুদানের চেক বিতরণ
ঢাকায় ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রসহ শিলা বৃষ্টি
ঢাকায় ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রসহ শিলা বৃষ্টি
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার