• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোটের ব্যালটে তার নাম ছিল না, নির্বাচনী প্রচারের পোস্টারেও কোনো ছবি দেখা যায়নি। তবু গত ডিসেম্বর ও জানুয়ারিতে মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

আজ শুক্রবার ৬৯ বছর বয়সী এই জেনারেল দেশটির পার্লামেন্টে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কার্যত তিনি ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি-এর নির্বাচিত সরকার উৎখাতের পর থেকেই মিয়ানমারের শাসনক্ষমতায় রয়েছেন।

সেনা অভ্যুত্থানের পর দেশটি গৃহযুদ্ধের দিকে ঢুকে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সীমান্তবর্তী অঞ্চলগুলো বিদ্রোহীদের দখলে চলে গেছে। হ্লাইং এখন এমন একটি প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন যা বাইরের চোখে বেসামরিক প্রশাসনের মতোই মনে হয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্ষমতাসীন জেনারেলকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রাখা যায়।

গত বছরের ডিসেম্বরে ও জানুয়ারিতে দেশটিতে কয়েক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বড় বিরোধী দলগুলো এতে অংশ নিতে পারেনি। সু চির দল বিলুপ্ত হয়েছে এবং অন্যান্য প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নেনি। শেষ পর্যন্ত সেনাপ্রধান সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জয়লাভ করেছে।

জাতিসংঘ ও পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর মতে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না।

অভ্যুত্থানের পর হ্লাইং সীমিত কূটনৈতিক যোগাযোগ রেখেছেন এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের সঙ্গে তেমন কথাবার্তা বলেননি। রয়টার্সের সাক্ষাৎকারে হ্লাইংয়ের সঙ্গে যোগাযোগ থাকা কয়েকজন ব্যক্তি ও জান্তা রাজনীতিবিষয়ক বিশ্লেষক উল্লেখ করেছেন, “মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট শুধু কঠোর সেনাপ্রধানই নন, তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবেও দক্ষ। দেশের ক্ষমতাধর শ্রেণিকে পরিচালনার সূক্ষ্ম কৌশল তিনি জানেন, যা তাকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করেছে।”

প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গত সোমবার মিন অং হ্লাইং সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি তিনি তার বিশ্বস্ত সহযোগী ও সাবেক গোয়েন্দাপ্রধান ইয়ে উয়িন উ-কে নিজের স্থলাভিষিক্ত করেন।

সেনাবাহিনীর সংবিধানের আওতায় প্রেসিডেন্টের ব্যাপক নির্বাহী ক্ষমতা থাকলেও সেনাবাহিনীর ওপর সরাসরি কর্তৃত্ব নেই। তবে বিশ্লেষকরা বলছেন, হ্লাইংয়ের উত্তরসূরি আপাতত তাকে শক্ত হাতে ক্ষমতায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
আমি থামলেই যুদ্ধ থামবে: ট্রাম্প
আমি থামলেই যুদ্ধ থামবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের