• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এ.এম.
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে শত্রুতা অবসানের অনুরোধ জানিয়ে বলেন, বিশ্ব বর্তমানে একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে ও বিশ্বজুড়ে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। খবর বিবিসির।

জাতিসংঘ মহাসচিব বিশেষভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যের কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ ইতোমধ্যেই চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কথা তুলে ধরে তিনি বলেন, যখন হরমুজ প্রণালি রুদ্ধ হয়ে যায়, তখন বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অসহায় মানুষগুলো আক্ষরিক অর্থেই আর শ্বাস নিতে পারে না।

বিরোধ নিষ্পত্তির জন্য ‘শান্তিপূর্ণ’ পথের ওপর গুরুত্বারোপ করে গুতেরেস বলেন, পারমাণবিক স্থাপনাসহ সব বেসামরিক অবকাঠামোকে অবশ্যই সম্মান ও সুরক্ষা দিতে হবে।

গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বার্তা দিয়ে বলেন, এই যুদ্ধ বন্ধ করার সময় এসেছে, কারণ এটি অপরিসীম মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে এবং ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতি ডেকে আনছে।

একই সঙ্গে গুতেরেস ইরানের প্রতিও তাদের প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করার জোরালো আহ্বান জানান।

ভিওডি বাংলা/এসআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের