• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তৃতীয় টার্মিনাল নিয়ে বাংলাদেশ-জাপান বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পি.এম.
তৃতীয় টার্মিনাল নিয়ে বাংলাদেশ-জাপান বৈঠক। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ একই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার আমলে মানুষ ভালো থাকায় বিএনপি ১৭ বছর ভুগছে
চিফ হুইপ: খালেদা জিয়ার আমলে মানুষ ভালো থাকায় বিএনপি ১৭ বছর ভুগছে
বাড্ডার বিএনপির নেতা কামরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন
ভিডিওতে দেখা মুঠোফোন দিল খুনির খোঁজ বাড্ডার বিএনপির নেতা কামরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন
জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার
জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার