• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

জ্বালানি নিরাপত্তায় আপস নয়: আমির খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পি.এম.
বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে চট্টগ্রামের কেইপিজেড ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। উচ্চমূল্যে জ্বালানি ক্রয় দীর্ঘমেয়াদে কতটা সম্ভব, তা বিবেচনায় নিয়ে শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, দেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে সাশ্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে মন্ত্রী থেকে সাধারণ মানুষ—সবার অংশগ্রহণ প্রয়োজন।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন হয়েছে এবং কলকারখানা ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, অস্থিরতা কাটিয়ে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

এ সময় তিনি ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন সরকার এখন পর্যন্ত ভালো করছে। সরবরাহ ব্যবস্থা সচল রাখাই এখন বড় চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেড-এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য দেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব ও সদস্য সৈয়দ মাহমুদুল হকসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি
ছবি: ভিওডি বাংলা
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪